ইংলিশ কাউন্টি লিগে খেলার সুযোগ পেয়ে যা বললেন হাসান

সময়ের আলো ডেস্ক

খেলা

ইনজুরি কাটিয়ে ঢাকা লিগ দিয়ে মাঠে ফিরেছেন লাল বলের দীর্ঘতম সংস্করণে জাতীয় দলে প্রায় নিয়মিত সদস্য হাসান মাহমুদ। মাঠে ফিরেই

2026-06-05T21:11:51+00:00
2026-06-05T21:11:51+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
ইংলিশ কাউন্টি লিগে খেলার সুযোগ পেয়ে যা বললেন হাসান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ৯)
হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
ইনজুরি কাটিয়ে ঢাকা লিগ দিয়ে মাঠে ফিরেছেন লাল বলের দীর্ঘতম সংস্করণে জাতীয় দলে প্রায় নিয়মিত সদস্য হাসান মাহমুদ। মাঠে ফিরেই যেন সুখবর পেলেন তিনি। প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের কেন্ট ক্লাব থেকে ডাক পেয়েছেন তিনি।

কাউন্টিতে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেবে আনন্দিত হাসান মাহমুদ জানান, জাতীয় দলের টেস্টে অভিষেক হওয়ার পর থেকে মাথায় একটা চিন্তা থাকে যে আমারও একদিন সুযোগ হবে কাউন্টি ক্রিকেটে। আমি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ।

তিনি আরও জানান, স্বপ্ন ছিল যে আমি একদিন ভালো একটা পর্যায়ে খেলব, ভালো একটা বোলার হব। বাংলাদেশ দলে দাপটের সাথে খেলব, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব, কাউন্টি খেলব–এগুলা নিয়ে অনেক স্বপ্ন ছিল। 


২৬ বছর বয়সি এ পেসার আরও যোগ করেন, ইংল্যান্ডের পেস কন্ডিশন ও সুযোগ-সুবিধার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো অভিজ্ঞতা সংগ্রহ করাই তার লক্ষ্য। কাউন্টিতে খেলতে গিয়ে যে প্রক্রিয়ায় আমি আগাচ্ছি সেটা অনুসরণ করার চেষ্টা করব। ওদের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, ওদের বল, সুযোগ-সুবিধা, ক্রিকেট সংস্কৃতি, ওগুলোর সঙ্গে যদি আমি ভালোভাবে মিশতে পারি অবশ্যই।

/কেএইচও


  বিষয়:   ইংলিশ কাউন্টি লিগ  খেলা  হাসান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: