ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতীয় হাইকমিশনার হিসেবে শিগগিরই ঢাকায় যোগদান করবেন দীনেশ ত্রিবেদী।শুক্রবার (৫ জুন) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তার আনুষ্ঠানিক নিয়োগপত্র

2026-06-05T23:57:47+00:00
2026-06-05T23:57:47+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
ঢাকায় আসার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন দীনেশ ত্রিবেদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৫৭ পিএম   (ভিজিট : ১০)
ঢাকায় যোগদান করবেন দীনেশ ত্রিবেদী। সংগৃহীত ছবি
ভারতীয় হাইকমিশনার হিসেবে শিগগিরই ঢাকায় যোগদান করবেন দীনেশ ত্রিবেদী।  

শুক্রবার (৫ জুন) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তার আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তায় জানানো হয়, হাইকমিশনার ডেসিগনেট দীনেশ ত্রিবেদী ৫ জুন ২০২৬-এ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস্ অব ক্রিডেন্স গ্রহণ করেন। তিনি শিগগিরই ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন।

গত এপ্রিলের শেষের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে ভারত সরকার। ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন, যাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নয়াদিল্লির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

 
৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন।   
 
দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।   



/ইউএমএইচ


  বিষয়:   দীনেশ ত্রিবেদী  ঢাকা  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: