কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সম্প্রতি এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি

2026-06-06T02:17:14+00:00
2026-06-06T02:17:14+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:১৭ এএম 
সংগৃহীত ছবি
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সম্প্রতি এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের কন্যাসন্তানের নাম রেখেছেন শারলিন খান।

পোস্টে ‘বেবি গার্ল’ শিরোনামে একটি কার্ড প্রকাশ করেন বুবলী। সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

প্রকাশিত কার্ডে কন্যার নাম ও জন্ম তারিখ প্রকাশ করেছেন বুবলী। তাতে মেয়ের জন্মতারিখ লেখা হয়েছে ১১ মে ২০২৬। কার্ডের নিচে উচ্ছ্বসিত বাবা-মা হিসেবে উল্লেখ্য রয়েছে শাকিব খান ও বুবলীর নাম।

কয়েক মাস আগেই গুঞ্জন রটে আবারও মা হতে চলেছেন বুবলী। বিষয়টি এড়িয়ে চলেন অভিনেত্রী। এরপর অনেকটাই আড়ালে চলে যান বুবলী। বিনোদনের কোনো আয়োজনে দেখা যায়নি তাকে। নিজের নতুন কোনো সিনেমা কিংবা নতুন কোনো কাজের খবর থেকেও দূরে থাকেন। অভিনেত্রীর আড়ালে যাওয়ার কারণ হিসেবে অনেকেই ধারণা করেছিলেন সন্তান জন্ম দিতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।
আরও পড়ুন

বুবলীর মা হওয়ার খবরটা প্রথমে প্রকাশ্যে আনেন অ্যাডলফ খান। গত সোমবার বুবলীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে অ্যাডলফ লেখেন, মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানাতে থাকেন। তবে পোস্টের বিষয়ে কয়েক দিন শাকিব খান ও বুবলী নিশ্চুপ থাকলেও গতকাল ফেসবুকে মা হওয়ার কথা প্রকাশ করেন অভিনেত্রী। সেই সঙ্গে শাকিব খানকে ট্যাগ করে বুবলী তার মা হওয়ার খবরটি ফেসবুকে প্রকাশ করেছেন। বুবলীর এই পোস্টের সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন ও মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। ভক্ত ও শুভাকাক্সক্ষীরা জানাতে থাকেন শুভেচ্ছা।  

উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর পুত্রসন্তান শেহজাদ খান বীর। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

এএডি/


  বিষয়:   কন্যাসন্তান  বাবা  মা  শাকিব  বুবলী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: