তাড়াশ পৌরসভার বাইপাস সড়কে বিশাল খানাখন্দ, দুর্ভোগে পৌরবাসী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার পৌরসভা নিয়ন্ত্রণাধীন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচলে দুর্ভোগে পড়েছে পথচারীরা। খানাখন্দর সড়কে চলাচল

2026-06-06T13:26:59+00:00
2026-06-06T13:26:59+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
তাড়াশ পৌরসভার বাইপাস সড়কে বিশাল খানাখন্দ, দুর্ভোগে পৌরবাসী
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ১২)
সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার পৌরসভা নিয়ন্ত্রণাধীন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে চলাচলে দুর্ভোগে পড়েছে পথচারীরা। খানাখন্দর সড়কে চলাচল করায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়তে হয় বাসিন্দাদের। তবে সহসাই সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের।

শনিবার (৬ জুন) সকালে দেখা যায়, তাড়াশ পৌর এলাকার টিএনটি মোড় থেকে উত্তর বাধ বাইপাস সড়কের মধ্যে বিশালাকৃতির গর্ত। যার কারণে ওই সড়কটি পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাসিন্দারা চলেন কাঁদাযুক্ত গর্ত মধ্যে দিয়ে। 

জানা যায়, এই রাস্তাটি তাড়াশ এলজিইডি নিয়ন্ত্রণাধীন রাস্তা। কিন্তু গত ২০১৭ সালে তাড়াশ পৌরসভা স্থাপিত হওয়ার পর থেকে তারা আর রাস্তাটির দ্বারভার নিচ্ছেন না। ফলে পৌরসভা কর্তৃপক্ষ ও এলজিইডি টানাটানির কারণে নজর নেই রাস্তাটির দিকে।


অপর দিকে, তাড়াশ পৌর এলাকার উত্তরবাধ ভাদাস মোড় থেকে পশ্চিম ওয়াবদা বাধ বাইপাস সড়কের মধ্যে বিশালাকৃতির প্রায় ৮/১০টি গর্তে সৃষ্টির হয়ে। ওই বাইপাস সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, পিক-আপ, অটোরিকশা চলাচল করে। ওই সড়কটি পুর্বে সড়ক ও জনপথের উল্লাপাড়া আঞ্চলিক অফিসের আওতায় ছিল। সড়কটির একই অবস্থা পৌরসভা হওয়ার পর থেকে তারাও দ্বায়িত্ব না নেওয়ায় দীর্ঘদিন যাবত সংস্কার হয় নি। যার কারণে খানাখন্দভরা রাস্তার বেহাল দশা। 

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, এই বাইপাস সড়ক দিয়ে উপজেলার উত্তর জনপদের মানুষ জন দ্রুততম সময়ের মধ্যে উপজেলা হাসপাতালে রোগী নিয়ে আসেন। এছাড়া পৌরবাজারের মধ্যে দিয়ে না গিয়ে বাইপাস সড়ক দিয়ে লোকজন জেলাশহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকেন।

পৌর এলাকার বাসিন্দা মানিক হোসেন বলেন, এখানকার পৌরসভার নিয়ন্ত্রণাধীন এই সড়কে মোটরসাইকেল চালাতে পারি না। অটোরিকশাও এই সড়কে দিয়ে যেতে চায় না। কার্পেটিং উঠে যাওয়ায় বিপাকে পড়েছি আমরা। কিন্তু আমাদের এই কষ্ট দেখার কেউ নেই।

অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম বলেন, রাস্তার খুবই খারাপ অবস্থা। প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। পৌরসভার কাছে দাবি করছি দ্রুতই সড়কগুলো মেরামত করা হোক।

এ বিষয়ে তাড়াশ পৌরসভার সহকারী প্রকৌশলী মুকুল হোসেন জানান, টিএনটি মোড় থেকে উত্তর বাধ বাইপাস রাস্তার দ্রুত সংস্কার করা হবে। গর্তের কারণে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে সত্য। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হবে। 

এ প্রসঙ্গে জানতে তাড়াশ উপজেলা এলজিইডি প্রকৌশলী ফজলুর রহমানকে বার বার মোবাই ফোনে কল করা হলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

সড়ক ও জনপথের উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়ক থেকে তাড়াশ-রানীরহাট সড়কের বাইপাস সড়কটি আমাদের ছিল। কিন্তু বর্তমানে কি অবস্থা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই





  বিষয়:   তাড়াশ পৌরসভা  বাইপাস সড়ক  বিশাল খানাখন্দ  দুর্ভোগ  পৌরবাসী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: