চাঁপাইনবাবগঞ্জের এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ২১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এবং মো. একরামুল হোসাইন, পিপিএম, অফিসার ইনচার্জ (ওসি), সদর মডেল থানা, মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার, পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন), সদর মডেল থানা ও অত্র থানার অন্যান্য অফিসার্স ফোর্স।
অভিযান পরিচালনার সময় বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ৬ জন, মাদক সেবি ১০ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় ১ জন সহ মোট ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ২ জন আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারপূর্বক ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ জনকে ২১ দিন ও অন্য ১ জনকে ৩০ দিনের সাজা প্রদান করা হয়। গ্রেফতারকৃত ২১জন আসামিদের বিরুদ্ধে সংশিষ্ট আইন ও বিধি মোতাবেক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বকুল আলী (৩০), মো. দেলোয়ার (২৮), মো. আসলাম আলী (৫৩), মো. খলিল (৩১), মো. রহিত ইসলাম (১৯), মো. আসাদুল্লাহ (১৮), মো. সুমন আলী (২২), মো. আ. সালাম (৫০), মো. দুলাল (৩২), মোসা. মোমেনা খাতুন (৫০), মো. জাহিরুল ইসলাম (৩৮), মো. আ. আলীম (২২), মো. জুয়েল রানা (৩৫), মো. বাবু (৩৮), মো. শাহিন রেজা (৩৮), মো. হযরত আলী (২২), শ্রী কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), মো. নাসির উদ্দিন (৪১), মো. রাকিমুদ্দিন (৩০) এবং মো. জাহিদ হাসান কাওসার (২১) সর্ব জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ সময় উদ্ধার করা হয় ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ।
/মহু