ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী জীবন মণ্ডল (৩২) ও তার সহযোগী সুজন আহমেদ (২৫) আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩২২ পিচ ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স (ফেন্সিডিলের বিকল্প) উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা (বলিদাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে ।
জীবন মণ্ডল উপজেলার বানুড়িয়া গ্রামের মৃত এলাহী মণ্ডলের ছেলে এবং সুজন আহমেদ বালিয়াডাঙ্গা বলিদাপাড়ার মো. আলতাফ মণ্ডলের ছেলে। জীবন মন্ডলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, জীবন মণ্ডল একজন প্রফেশনাল মাদক ব্যবসায়ী। অতীতেও তাকে কয়েকবার মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সম্প্রতি সে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে এক সহযোগীসহ আটক করা হয়েছে। মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/জেডি