কুমিল্লায় বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-06-06T21:58:45+00:00
2026-06-06T21:58:45+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৫৮ পিএম   (ভিজিট : ৪১)
শনিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী।

জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির শাহ আলী নামক একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরও একজন যাত্রী গুরুতর আহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী  জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, নিহত তিনজনই দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হতে পারে। তারা কাজের উদ্দেশ্যে এ এলাকায় এসেছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   কুমিল্লা  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: