ক্যারিয়ারে তিক্ত অভিজ্ঞতায় প্রিয়া বাপট

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মারাঠি সিনেমা, হিন্দি চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের সাবলীল অভিনয়ের দাপটে এক নিজস্ব পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়া বাপট। বিশেষ

2026-06-07T01:30:20+00:00
2026-06-07T01:30:20+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আনন্দ সময়
ক্যারিয়ারে তিক্ত অভিজ্ঞতায় প্রিয়া বাপট
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৩০ এএম   (ভিজিট : ১৮)
অভিনেত্রী প্রিয়া বাপট। সংগৃহীত ছবি
মারাঠি সিনেমা, হিন্দি চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের সাবলীল অভিনয়ের দাপটে এক নিজস্ব পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়া বাপট। বিশেষ করে ‘সিটি অব ড্রিমস’ ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। কিন্তু ক্যারিয়ারে শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না তার জন্য। কাঠখড় পোহানোর পাশাপাশি হেনস্থারও শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। 

প্রিয়া বলেন, এটা ছিল আমার একেবারে প্রথম দিকের কাজগুলোর মধ্যে একটি। সিনেমাটিতে মাত্র একটি চুম্বন দৃশ্য ছিল।  আমি পরিচালককে ক্রমাগত জিগ্যেস করছিলাম, এখানে এটার কী দরকার? আমি এই দৃশ্যটা করতে চাই কি না, ব্যাপারটা তা নয়। কিন্তু বিষয়টা হলো...আপনি এটাকে কীভাবে যুক্তিযুক্ত করবেন? এটা এখানে ঠিক মানাচ্ছে না।

তিনি জানান যে, তার সহ-অভিনেতা শুটিংয়ের সময়ের বাইরে ক্রমাগত তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন এবং তার স্পষ্ট অনাগ্রহ সত্ত্বেও অনাকাঙ্খিত ইঙ্গিত দিতেন। 

আরবিএন 


  বিষয়:   অভিনেত্রী  প্রিয়া বাপট 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: