উত্তরখানে বিস্ফোরণ : দগ্ধ স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-মেয়ে

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৩ দগ্ধের ঘটনায় আলী হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায়

2026-06-07T11:06:20+00:00
2026-06-07T11:06:20+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উত্তরখানে বিস্ফোরণ : দগ্ধ স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-মেয়ে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:০৬ এএম 
ফাইল ছবি
রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৩ দগ্ধের ঘটনায় আলী হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আছেন আলী হোসেনের স্ত্রী ও মেয়ে।

রোববার (৭জুন) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হচ্ছিল। বর্তমানে হাসনা হেনা ৬০ শতাংশ ও আঁখি ১৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে।

এর আগে, শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উত্তরখানের বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন আলী হোসেন, তার স্ত্রী হাসনা হেনা (৪৫) ও মেয়ে আঁখি আক্তার (২৫)।

দগ্ধ আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, তাদের বাসা উত্তরখান কাচকুরা সাইনবোর্ড এলাকায়। শনিবার ভোরে রান্না ঘরে সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। এতে তার মা-বাবা ও বোন দগ্ধ হন।
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: