বরিশালে সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেফতার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেফতার করা

2026-06-07T12:11:15+00:00
2026-06-07T12:11:54+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
বরিশালে সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:১১ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১২:১১ পিএম  (ভিজিট : ৪৪)
গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা। ছবি : সংগৃহীত
বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মঞ্জু মোল্লাকে গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।’

এ দিকে এলাকার দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

/মহু


  বিষয়:   বরিশাল  পৌর মেয়র  মুক্তিযোদ্ধা  মঞ্জু মোল্লা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: