সীতাকুণ্ড আ. লীগের ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৩

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল করার অভিযোগে ৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

2026-06-07T17:28:16+00:00
2026-06-07T17:28:16+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ড আ. লীগের ঝটিকা মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৩
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৪৫)
সীতাকুণ্ড থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল করার অভিযোগে ৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এই মামলাটি করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় এ পর্যন্ত গ্রেফতাররা হলেন, সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলাম।

এছাড়া মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন, হামিদ, সোহেল, হাসান, রাফি, রাসেল, তৌহিদুল ইসলাম, এরশাদ, ফারুক (কাচি ফারুক), সোহেল মেম্বার, শহিদুল ইসলাম, কাজী বাবুল খান, কাজী রকি, জহির উদ্দিন, শাখাওয়াত হোসেন সাগর, শাওন, টিটু, দীপু, সালাউদ্দিন, আজম, মুন্না, রবিউল হোসেন (শাকিল), সাদ্দাম, আমজাদ হোসেন, আজাদ, বাবলু হোসেন, হাবিবুর রহমান তুষার, আবির হোসেন জেকি, আব্দুল আলীম, ইরান, রিমন, আশরাফ, সাইদুল ইসলাম (ইসলাম), দিদারুল আলম মেম্বার ও হাসান।


সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার ডিসি পার্কের সামনে বন্দরগামী সড়কে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং নাশকতার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, ডিসি পার্কের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে এই মামলাটি করা হয়েছে। তাছাড়া গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   সীতাকুণ্ড  আওয়ামী লীগ  ঝটিকা মিছিল  মামলা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: