গরমে স্বস্তি দিচ্ছে তালের শাঁস, কমলনগরে বিক্রির ধুম

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে তীব্র গরমে উপজেলার সর্বত্র তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাট-বাজার ও প্রধান সড়কের

2026-06-07T17:39:41+00:00
2026-06-07T17:57:40+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
গরমে স্বস্তি দিচ্ছে তালের শাঁস, কমলনগরে বিক্রির ধুম
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৫:৫৭ পিএম  (ভিজিট : ২৩)
আকার ও মানভেদে প্রতিটি তাল ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে তীব্র গরমে উপজেলার সর্বত্র তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাট-বাজার ও প্রধান সড়কের পাশে বিক্রেতাদের ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় প্রচুর তালগাছ থাকায় সহজেই মিলছে কাঁচা তাল। বর্তমানে বাজারে আকার ও মানভেদে প্রতিটি তাল ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলার হাজিরহাট বাজার, ফজুমিয়ার হাট, তোরাবগঞ্জ, চর লরেঞ্চ, করুনানগর ও পাটারীরহাট এলাকায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই ফল।


তালের শাঁসের আকাশচুম্বী চাহিদাকে কেন্দ্র করে এলাকার অনেক তরুণ ও নিম্নআয়ের মানুষ এই মৌসুমি ব্যবসায় যুক্ত হয়ে বাড়তি আয়ের মুখ দেখছেন। হাজিরহাট বাজারের শাঁস বিক্রেতা নিজাম উদ্দিন জানান, গরমের কারণে চাহিদা বেশি হওয়ায় প্রতিদিন ভালো টাকার তালের শাঁস বিক্রি হচ্ছে। বিশেষ করে পথচারী ও শ্রমজীবী মানুষ ক্লান্তি দূর করতে ভিড় করছেন।

বাজারে আসা ক্রেতারা জানান, তীব্র গরমে রাসায়নিকযুক্ত কোমল পানীয়ের চেয়ে সম্পূর্ণ প্রাকৃতিক ও পুষ্টিকর তালের শাঁস শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর। তাই তৃষ্ণা মেটাতে তালের শাঁসই তাদের প্রথম পছন্দ। 

/মহু


  বিষয়:   তালের শাঁস  কমলনগর  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: