৯ ঘণ্টা পর খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেন ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের

2026-06-07T18:55:43+00:00
2026-06-07T18:55:43+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৯ ঘণ্টা পর খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম 
তেলবাহী ট্রেন ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত
‎ঝিনাইদহের কোটচাঁদপুরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেন ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, খুলনা থেকে মেকানিক এসে লাইনচ্যুত হওয়া ট্রেন মেরামতের কাজ শুরু করেন। কাজ করতে দীর্ঘ সময় লাগলেও, এখন খুলনার সাথে উত্তর অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অর্থাৎ সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত মেরামতের কাজ চলে। 


স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি কোটচাদপুরের সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ও পাকশি থেকে উদ্ধারকারী দুটি ট্রেন যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

/কেএইচও
  বিষয়:   খুলনা  উত্তরবঙ্গ  রেল যোগাযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: