শুরু হলো দারাজের শপিং ফেস্ট, রয়েছে ছাড় ও আকর্ষণীয় পুরস্কার

সংবাদ বিজ্ঞপ্তি

বিবিধ

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বছরের অন্যতম প্রতীক্ষিত কেনাকাটার উৎসব ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’। গ্রাহকদের সাশ্রয়ী

2026-06-07T19:16:33+00:00
2026-06-07T19:34:46+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
বিবিধ
শুরু হলো দারাজের শপিং ফেস্ট, রয়েছে ছাড় ও আকর্ষণীয় পুরস্কার
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:১৬ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৭:৩৪ পিএম  (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি
দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বছরের অন্যতম প্রতীক্ষিত কেনাকাটার উৎসব ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’। গ্রাহকদের সাশ্রয়ী ও দারুণ কেনাকাটার অভিজ্ঞতা দিতে এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার ও নানা চমক। গত ৫ জুন রাত ৮টা থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত। 

ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে মিলছে বছরের সেরা সব ডিল।

এই কেনাকাটাকে ক্রেতাদের জন্য আরও আনন্দদায়ক করতে ক্যাম্পেইনে থাকছে বিশেষ ছাড়ের ছড়াছড়ি। মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে নির্বাচিত পণ্যে থাকছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত বিশাল ছাড়। হট ডিলে আকর্ষণীয় পণ্যগুলোতে মিলবে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ডিসকাউন্ট। ডেলিভারি সুবিধা, সাইট জুড়ে ডেলিভারি ডিসকাউন্টের পাশাপাশি নির্দিষ্ট পণ্যগুলোতে থাকছে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ও বিশেষ ডিসকাউন্ট ভাউচার।

ক্যাম্পেইনটিকে আরও রোমাঞ্চকর করতে জনপ্রিয় ব্র্যান্ড ‘হারপিকের সহযোগিতায় আয়োজন করা হয়েছে একটি বিশেষ শপিং কনটেস্ট। ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় নির্ধারিত শর্ত পূরণ করে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিতে পারবেন, একটি স্যামসাং ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি। একটি রিয়েলমি সি ১০০ আই স্মার্টফোন ব্রান্ড রাশ আওয়ার ও বিশেষ ব্যান্ড ডে উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য ছিল ‘ব্রান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট মাত্র ৬ ঘণ্টার জন্য ব্রান্ডের পণ্যগুলোতে এক্সক্লুসিভ ডিসকাউন্ট দেওয়া হয়। এছাড়া পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে ক্যাটাগরি-ভিত্তিক বিশেষ কার্যক্রম। এর মধ্যে রয়েছে, ৭ জুন, ওয়ালটন ব্র্যান্ড ডে, ৮ জুন ডেটল ব্রান্ড ডে। 


নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সবচেয়ে কম দামে পৌঁছে দিতে দারাজ তাদের ‘ভরিডে লো প্রাইস’ উদ্যোগকে আরও শক্তিশালী করেছে ‘দারাজ চয়েজ’ চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলে গ্রাহকদের জন্য থাকছে ৩টি পণ্য কিনলে, সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা। ৫টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারির সঙ্গে ১টি আকর্ষণীয় উপহার (ফ্রি গিফট)।

এবারের শপিং ফেস্টে দেশের নামি-দামি ব্র্যান্ডগুলো পার্টনার হিসেবে যুক্ত হয়েছে, প্লাটিনাম পার্টনার ডেটল, ইউনিলিভার এবং হিমালয়া। গোল্ড স্পন্সর, ম্যারিকো। সিলভার স্পন্সর, ইমামি এবং গোদরেজ।

কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে যুক্ত হয়েছে ব্যাংকিং পেমেন্ট পার্টনাররা। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে কালেক্টিবল ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পার্টনার ব্যাংকগুলো হলো, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি।

আকর্ষণীয় এই অফারগুলো লুফে নিতে দেশের সব প্রান্তের গ্রাহকদের দারাজ অ্যাপ অথবা ক্যাম্পেইন পেজ ভিজিট করার অনুরোধ জানিয়েছে দারাজ বাংলাদেশ। এছাড়া অফারের সর্বশেষ আপডেট ও বিস্তারিত জানতে গ্রাহকরা দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করতে পারেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   দারাজ  শপিং ফেস্ট  আকর্ষণীয় পুরস্কার 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: