বিসিবির পরিচালক হলেন যে ২৫ জন

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা চলছে। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির

2026-06-07T19:23:14+00:00
2026-06-07T19:23:48+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
খেলা
বিসিবির পরিচালক হলেন যে ২৫ জন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৭:২৩ পিএম  (ভিজিট : ১)
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা চলছে। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করা তামিম ইকবাল। এছাড়া আরও ২৪ জনের নাম ঘোষণা করেছে বিসিবি।

রোববার (৭ জুন) সকালে বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এরপর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। 

বিসিবির নির্বাচনে ফলাফল অনুযায়ী পরিচালক হলেন যারা-

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ১০ জন। এর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন।

ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু বরিশাল এবং খুলনা বিভাগে। সেখানে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক হয়েছেন মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম তুহিন।


ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এনএসসি মনোনীত সেই দুই পরিচালক হলেন শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিসিবি  নির্বাচন  পরিচালক  ক্রীড়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: