বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

খেলা

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুর

2026-06-07T20:21:02+00:00
2026-06-07T20:21:02+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:২১ পিএম 
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন সাবেক এই ক্রিকেটার।

অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি, তামিমই একমাত্র সভাপতি প্রার্থী ছিলেন। যে কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন আপতত একজন। তিনি ফাহিম সিনহা।

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম। এই ক্যাটাগরি থেকে আরো জিতেছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন মোট ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।


বিসিবি পরিচালক হলেন যারা-

ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ : সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ : মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ : শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ : মীর শাকরুল আলম
রংপুর বিভাগ : মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ : আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ : মিজানুর রহমান

ক্যাটাগরি - ২
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ

ক্যাটাগরি - ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর

সময়ের আলো/আআ
  বিষয়:   বিনা  প্রতিদ্বন্দ্বিতা  বিসিবি  সভাপতি  তামিম ইকবাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: