‘জয় বাংলা’ লেখা নিয়ে হট্টগোল, ছাত্রলীগ কর্মীকে পুলিশে হস্তান্তর

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় দোকান ঘর ও বিএনপি অফিসের টিনশেড ঘরের বেড়ায় ও শাটারে 'জয় বাংলা' স্লোগান লেখা নিয়ে হট্টগোলে হয়েছে। এই

2026-06-07T20:51:47+00:00
2026-06-07T22:36:44+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
‘জয় বাংলা’ লেখা নিয়ে হট্টগোল, ছাত্রলীগ কর্মীকে পুলিশে হস্তান্তর
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১০:৩৬ পিএম  (ভিজিট : ২৩)
নূরনবী ছৈয়াল। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় দোকান ঘর ও বিএনপি অফিসের টিনশেড ঘরের বেড়ায় ও শাটারে 'জয় বাংলা' স্লোগান লেখা নিয়ে হট্টগোলে হয়েছে। এই ঘটনায় নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে হস্তান্তর করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এই সময় নিজেদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবদল নেতা।

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পিটিয়ে আহত ও পুলিশ হেফাজতে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হারুন মিরের ছেলে শফিক মির। অন্যদিকে আহত যুবদল নেতা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের নেতা নূরনবী ছৈয়াল। 

জানা যায়, রোববার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নতুন বাজার এলাকায় দোকান ঘর ও বিএনপি অফিসের টিনশেড বেড়ায় ও শাটারে জয় বাংলা স্লোগান নিয়ে হট্টগোল শুরু হয়। পরে বাজারে আসা এক ছাত্রলীগ কর্মী শফিক মিরকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এই সময় নিজেদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়ে হাসাপাতালে ভর্তি হন যুবদল নেতা নূর নবী  ছৈয়াল।


এই ব্যাপারে মনপুরা উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রলীগের একাধিক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, এই ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মীরা জড়িত নয়। কোন গুপ্ত সংগঠনের নেতারা এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায় চাপিয়ে রাজনীতির পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা আমাদের এক কর্মী বিনাদোষে পিটিয়ে পুলিশে দিয়েছে। আমরা এই ঘটনার নিন্দার পাশাপাশি হেফাজতে নেওয়া ছাত্রলীগ কর্মীর মুক্তির দাবি করছি। 

এই ব্যাপারে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জামাল মাস্টার জানান, উপজেলা নেতাদের সঙ্গে আলাপ করে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত যুবদল কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকার ঘটনায় নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। 

সময়ের আলো/জোই



  বিষয়:   জয় বাংলা  হট্টগোল  ছাত্রলীগ  পুলিশ  যুবদল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: