হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে রিংকু দেবনাথ (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ সময় স্বপন দেবনাথ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

2026-06-07T20:41:26+00:00
2026-06-07T20:41:26+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৪১ পিএম 
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে রিংকু দেবনাথ (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ সময় স্বপন দেবনাথ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৭ জুন) বিকেল ৫টায় চুনারুঘাট পৌর এলাকার হাতুণ্ডা গ্রামের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু দেবনাথের বাড়ি বাহুবল উপজেলা মিরপুর এলাকায়। সকালে হাতুণ্ডা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে ভাগনে স্বপন দেবনাথকে সঙ্গে নিয়ে ঘরের ছাদের উপর পানিং ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ছাদ থেকে মামা ও ভাগনে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলে মামা রিংকু দেবনাথ মারা যান। এছাড়া স্বপন দেবনাথকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্থানীয়রা।

Advertisement

এদিকে বজ্রপাতের সময় পাশে থাকা গ্যাস লাইনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   হবিগঞ্জ  বজ্রপাত  মামা নিহত  ভাগনা আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: