তালতলীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত বাবা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে অলী উল্লাহ ফরাজী (২১) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2026-06-07T17:36:29+00:00
2026-06-07T17:36:29+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
সারাদেশ
তালতলীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত বাবা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৯)
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে অলী উল্লাহ ফরাজী (২১) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা লোকমান ফরাজী (৫০) আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা লোকমান ফরাজী ও তার ছেলে অলী উল্লাহ ফরাজী ট্রলার নিয়ে পায়রা নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যান। আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে নদীতে বরশি ফেলে তারা মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত তাদের ট্রলারের পাশের নদীতে আঘাত হানে। বজ্রপাতের আঘাতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, বজ্রপাতে আহত হওয়ার পর অলী উল্লাহর নাক ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।

গুরুতর আহত অবস্থায় লোকমান ফরাজী নিজেই ট্রলার চালিয়ে ছেলেকে নিয়ে তীরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন।


নিহতের চাচা বেল্লাল ফরাজী বলেন, হঠাৎ বজ্রপাত ট্রলারের পাশে আঘাত হানলে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, অলী উল্লাহকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত বাবাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাবেন।

তালতলী উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   তালতলী  বজ্রপাত  ছেলের মৃত্যু  আহত বাবা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: