কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আফতাব হোসেন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে গ্রামবাসীরা আটক

2026-06-07T21:52:05+00:00
2026-06-07T21:52:05+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৫২ পিএম 
কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আফতাব হোসেন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে গ্রামবাসীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

শনিবার রাত ৯টার দিকে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগীকে উপজেলা পাঠান।

Advertisement
আফতাব উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ঘর জামাই। তিনি ওই গ্রামে প্রায় ৩৫ বছর ধরে বসবাস করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তির মনোহরপুর গ্রামের বাজারে পল্লী চিকিৎসাকেন্দ্র আছে। গ্রামের বাড়িতেও তিনি ওষুধ রাখেন। শনিবার বিকেলে ভুক্তভোগী শিশুটি তার দাদির জন্য ওষুধ আনতে যায়। এই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়বৃষ্টির মধ্যে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। আপত্তিকর স্থানে স্পর্শ করলে বাইরে তার বাবা দাঁড়িয়ে আছে বলে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। সে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনা খুলে বলে। এই ঘটনা জানতে পেরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অভিযুক্তকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। রাত সাড়ে ৮টার দিকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে থানা নিয়ে আসে। গ্রামের লোকজন অভিযুক্তের বিষয়ে আগেও যৌন সংশ্লিষ্ট অভিযোগ ছিল বলে জানিয়ে। 


এই ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে রোববার (৭ জুন) আদালতে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলাম ভুক্তভোগীকে ধর্ষণ চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নার্স ও আয়াদের দিয়ে পরীক্ষা করেছি। মেয়েটির কাউন্সেলিং করেছি। নমুনা নেওয়ার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছি। 

সময়ের আলো/জোই

  বিষয়:   কালীগঞ্জ  শিশু ধর্ষণ  পল্লী চিকিৎসক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: