হবিগঞ্জে ফুটবল মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গল গ্রামে ফুটবল মাঠে বজ্রপাতে সুজন মিয়া নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত

2026-06-07T22:44:42+00:00
2026-06-07T22:44:42+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে ফুটবল মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৪৪ পিএম   (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শ্রীমঙ্গল গ্রামে ফুটবল মাঠে বজ্রপাতে সুজন মিয়া নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া পলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গল গ্রামে জয়ধন মিয়া ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলুর রহমান চৌধুরী।


চেয়ারম্যান ফজলুর রহমান জানান, মাঠে ফুটবল খেলছিল একদল যুবক। এসময় বজ্রপাত হলে সুজনসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক সুজনকে মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহতদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, বজ্রপাত ও আহতের বিষয়টি অবগত হয়েছি। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।

সময়ের আলো/জোই



  বিষয়:   হবিগঞ্জ  ফুটবল  বজ্রপাত  যুবকের মৃত্যু  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: