নিজের ভুলে দুর্ঘটনার শিকার রাকুল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ফিটনেস সচেতনতার জন্য প্রশংসিত জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এবার জানালেন তার এই স্বাস্থ্যসচেতনতার নেপথ্যে থাকা এক ভয়াবহ দুর্ঘটনার

2026-06-08T03:27:18+00:00
2026-06-08T03:27:18+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নিজের ভুলে দুর্ঘটনার শিকার রাকুল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:২৭ এএম 
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ছবি : সংগৃহীত
ফিটনেস সচেতনতার জন্য প্রশংসিত জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এবার জানালেন তার এই স্বাস্থ্যসচেতনতার নেপথ্যে থাকা এক ভয়াবহ দুর্ঘটনার কথা। সম্প্রতি স্বামী জ্যাকি ভগনানির সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সেই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেই ভয়াবহ ঘটনায় দেড় মাসের বেশি শয্যাশায়ী ছিলেন এই অভিনেত্রী। 

অনুষ্ঠানে তিনি জানান, জিমে ৮০ কেজি ওজনের ডেডলিফট করার সময় একটি ছোট ভুলের কারণে বড় বিপদে পড়তে হয় তাকে। সবসময় নিরাপত্তা বেল্ট পরেই ডেডলিফট করলেও সেদিন তা না পরেই অনুশীলন শুরু করেছিলেন। আর সে সিদ্ধান্তই ডেকে আনে মারাত্মক চোট। 

Advertisement
সে দিনের সে ভুলের কারণে ডিস্ক স্লিপ হয়ে ৪০ দিন বিছানায় কাটাতে হয়েছে। এটি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তাকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। প্রাণোচ্ছল জীবন কাটানো রাকুলের জন্য সে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছিল। কঠিন সেই সময় ছায়ার মতো পাশে থাকা স্বামী জ্যাকি ভগনানির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাকুল। 

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া ‘পতি পত্নী অর ওহ দো’ সিনেমায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। মুদাসসার আজিজ পরিচালিত এই রোমান্টিক কমেডিতে তার সঙ্গে রয়েছেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও সারা আলি খান। সিনেমাটি দর্শকদের কাছে এখন পর্যন্ত বেশ এই সিনেমা মুক্তির আগে এর প্রচার চালাতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন এই বলিউড অভিনেত্রী। 

জানা গেছে, সিনেমা প্রচারে ভারতের গির ন্যাশনাল পার্কে গিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সে সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জঙ্গলের ভেতরে হাঁটছেন রাকুল, পাশে দাঁড়িয়ে রয়েছে সাফারি গাড়ি। 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সাধারণ পর্যটকদের যেখানে সাফারি গাড়ি থেকে নামার অনুমতি থাকে না, সেখানে একজন তারকা কীভাবে জঙ্গলে হাঁটার সুযোগ পেলেন? অনেকেই বিষয়টি ‘সেলিব্রিটি প্রিভিলেজ’ বলেও আখ্যা দেন। 

/এসএকে
  বিষয়:   ভুল  দুর্ঘটনা  শিকার  রাকুল  নায়িকা  তামিল  ভারত 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: