হাসান-পুনমের ‘ফুটবল যুদ্ধ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আসন্ন ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ঘিরে নির্মিত হয়েছে নাটক ‘ফুটবল যুদ্ধ’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন পলাশ

2026-06-08T04:20:21+00:00
2026-06-08T04:20:21+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আনন্দ সময়
হাসান-পুনমের ‘ফুটবল যুদ্ধ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:২০ এএম   (ভিজিট : ৬)
ছবি : সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ঘিরে নির্মিত হয়েছে নাটক ‘ফুটবল যুদ্ধ’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন পলাশ মণি দাস। 

নাটকটির কাহিনিকার রাজীব মণি দাস বলেন, ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের দেশের মানুষের আগ্রহ প্রবল। সেই চিন্তা থেকে দেশের মানুষ ও প্রবাসীদের কথা চিন্তা করেই ফুটবল যুদ্ধ নাটকটি রচনা করেছি। ফুটবল উন্মাদনায় কী ঘটতে পারে- ব্যতিক্রম কিছু দেখবে দর্শক। 

নির্মাতা পলাশ মণি দাস বলেন, ফুটবল খেলা আসলেই বাংলাদেশ আর্জেন্টিনা ও ব্রাজিল দুভাগে বিভক্ত হয়ে যায়। বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, একে অন্যের শত্রু হয়ে উঠে। এরকম সাংঘাতিক ফুটবলপ্রেমী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। 

নাটকটিতে অভিনয় করেছেন- আ খ ম হাসান, পুনম হাসান জুঁই, কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইন, জাহাঙ্গীর আলম, আলতাব হোসেন, আহমেদ রানা প্রমুখ।

/এসএকে


  বিষয়:   হাসান পুনম  ফুটবল  যুদ্ধ  খেলা  নাটক 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: