লাকী আখান্দের জন্মদিনে দলছুটের শ্রদ্ধাঞ্জলি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গতকাল ছিল বাংলা গানের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দের জন্মদিন। আর এই দিনটিতেই দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ প্রয়াত এই কিংবদন্তির

2026-06-08T02:44:42+00:00
2026-06-08T02:44:42+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আনন্দ সময়
লাকী আখান্দের জন্মদিনে দলছুটের শ্রদ্ধাঞ্জলি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
গতকাল ছিল বাংলা গানের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দের জন্মদিন। আর এই দিনটিতেই দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ প্রয়াত এই কিংবদন্তির গাওয়া জনপ্রিয় গান ‘এই নীল মনিহার’ নতুনভাবে পরিবেশন করেছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। 

বিখ্যাত এই গানটির কথা লিখেছিলেন এস এম হেদায়েত আর নিজের সুরে গানটি গেয়েছিলেন লাকী। ১৯৮৪ সালে নিজের নামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। সে অ্যালবামেরই গান এটি। পরবর্তী সময়ে বিভিন্ন প্রজন্মের অনেক শিল্পী গানটি কাভার করেছেন।

‘দলছুট’ প্রধান বাপ্পা মজুমদার এ প্রসঙ্গে বলেন, লাকী ভাই আমার অন্যতম আইকন। তার গান, সুর আমাকে বরাবরই আলোড়িত করে আসছে সবসময়। তার সুর করা, গাওয়া গান আমরা পরিবেশন করতে পারাটা অসম্ভব ভালো লাগার বিষয়। লাকী ভাইয়ের প্রতি এটি আমার এবং দলছুটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।

দলছুটের নতুন করে পরিবেশন করা এই গানটি গতকাল রাতে বাপ্পা মজুমদারের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব ও স্পটিফাইতে উন্মুক্ত করা হয়েছে। 

প্রসঙ্গত লাকী আখান্দের জন্ম ঢাকায়। মাত্র পাঁচ বছর বয়সে বাবার কাছে সংগীতে হাতেখড়ি। সাত বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে বেতার ও টেলিভিশনে গান শুরু করেন। আর মাত্র ১৪ বছর বয়সে বিখ্যাত এইচএমভি পাকিস্তানের সুরকার হন তিনি। ছোট ভাই হ্যাপি আখান্দের 

অ্যালবামের সংগীত পরিচালনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে লাকীর। সেটা ১৯৭৫ সালের কথা। এর বছর পাঁচেক পর তিনি সৈয়দ সালাউদ্দিন জাকীর কালজয়ী ছবি ‘ঘুড্ডি’র সংগীত পরিচালনা করেন। এতে হ্যাপির অ্যালবাম থেকে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি ব্যবহৃত হয় এবং বিপুল জনপ্রিয়তা লাভ করে। এখনও সে গান শ্রোতাদের মুখে মুখে ঘোরে।

/এসএকে


  বিষয়:   লাকী আখান্দ  জন্মদিন  শ্রদ্ধাঞ্জলি  গান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: