‘ডুব’ নিয়ে হাজির কেয়া পায়েল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

কিছু দিন আগেই মুক্তি পাওয়া নাটক ‘ছুঁয়ে দে আমায়’তে অভিনেত্রী কেয়া পায়েলের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। সেই প্রশংসার রেশ না

2026-06-08T04:12:26+00:00
2026-06-08T04:12:26+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘ডুব’ নিয়ে হাজির কেয়া পায়েল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:১২ এএম 
কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
কিছু দিন আগেই মুক্তি পাওয়া নাটক ‘ছুঁয়ে দে আমায়’তে অভিনেত্রী কেয়া পায়েলের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। সেই প্রশংসার রেশ না কাটতে না কাটতেই আরও একটি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন এই অভিনেত্রী। 

শাহজাহান সৌরভের কাহিনি, চিত্রনাট্য ও তৌফিকুল ইসলাম পরিচালিত এই নাটকটির নাম ‘ডুব’। নাটকটিতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুসফিক আর ফারহান।

কেয়া পায়েল তার এই নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, নাটকটি দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে এবং গল্পের ভিন্নতা দর্শকের মন ছুঁয়ে যাবে। নাটকটি নির্মিত হয়েছে এক ভিন্নধর্মী ভালোবাসার গল্প কেন্দ্র করে, যেখানে সম্পর্ক, সামাজিক বিচার এবং আবেগের টানাপোড়েন একসঙ্গে উঠে এসেছে। সবমিলিয়ে আমার এই কাজটি একটু অন্যরকম। 

নাটকটির গল্পে দেখা যায়, ঢাকা শহরের তরুণ ব্যবসায়ী সাদ্দাম তার বন্ধুর বিয়েতে অংশ নিতে গ্রামে আসে। সেখানে গিয়ে তার পরিচয় ঘটে শেফালি নামের এক তরুণীর সঙ্গে। শেফালির প্রতি আকর্ষণ তৈরি হলেও তার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ না পেয়ে সাদ্দাম এক অস্বাভাবিক সিদ্ধান্ত নেয়। শেফালি যে পুকুরে গোসল করতে যায়, সেখানে ডুব দেয় সে। 

কিন্তু পানির নিচ থেকে উঠে এসে সাদ্দাম দেখে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে আলো নামে এক তরুণীর উপস্থিতি এবং স্থানীয় কিছু মানুষের ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ভিন্ন মোড় নেয়। 

বিচারে আলো বারবার দাবি করে, সে সাদ্দামকে চেনে না। কিন্তু সাদ্দাম এই দাবি অস্বীকার করে না। কারণ তার অনুভূতি তখন বদলে গেছে, যার ফলে সে চায়, তাদের সম্পর্ককে অপরাধ হিসেবে ঘোষণা করা হোক এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হোক।

নির্মাতা তৌফিকুল ইসলামের মতে, ‘ডুব’ শুধু একটি প্রেমের গল্প নয় বরং এটি মানুষের সিদ্ধান্ত, অনুভূতি এবং সমাজের চাপের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের প্রতিচ্ছবি। নাটকটি ইতিমধ্যে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এবং মুক্তির পর থেকেই নাটকটি বেশ আলোচিত হচ্ছে।

/এসএকে
  বিষয়:   ডুব  কেয়া পায়েল  নায়িকা  নাটক 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: