ফের নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ফের নিখোঁজ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা। রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে

2026-06-07T23:25:24+00:00
2026-06-07T23:27:17+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ফের নিখোঁজ অভিনেত্রী হিমির নানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ১১:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ফের নিখোঁজ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা। রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তিনি হারিয়ে যান। নানার এই নিখোঁজের ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রী।

নানার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন হিমি। সেখানে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। এর আগে ২০২৫ সালের (১৭ ফেব্রুয়ারি) তার নানা নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। 

এদিকে ফেসবুক পোস্টে হিমি লেখেন, আমার নানা আজ দুপুরে মুন্সীগঞ্জ ঢালিকান্দি পুরাবাজার থেকে হারিয়ে গিয়েছে। হারানোর সময় নীল পাঞ্জাবি পরনে ছিল তার। তার ভুলে যাওয়ার সমস্যা আছে।


তার কথায়, কেউ সন্ধান পেলে দয়া করে যোগাযোগ করুন 01750152313 নাম্বারে। এই নাম্বার আমার না, কেউ অকারণে কল করে বিরক্ত করবেন না, তাকে কোথাও দেখলে কল করবেন।

বার্ধক্যজনিত কারণে হিমির নানার কিছুটা ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে একটি নীল রঙের পাঞ্জাবি ছিল। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে পোস্টে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। 

সময়ের আলো/আআ
  বিষয়:   ফের  নিখোঁজ  অভিনেত্রী  হিমি  নানা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: