মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গত বছর মস্কো চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে ‘মাস্তুল’। সিনেমাটি এবার প্রদর্শিত হবে

2026-06-08T04:29:37+00:00
2026-06-08T04:29:37+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:২৯ এএম 
ছবি : সংগৃহীত
গত বছর মস্কো চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে ‘মাস্তুল’। সিনেমাটি এবার প্রদর্শিত হবে দেশের প্রেক্ষাগৃহে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জুলাই মুক্তি পাবে ‘মাস্তুল’। 

চলতি মাসের মাঝামাঝি সিনেমার গান ‘আমায় ভাসাইলি রে’ প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে এর আনুষ্ঠানিক প্রচার। এমনটিই জানিয়েছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। 

তিনি বলেন, নতুন সংগীতায়োজনে পল্লী কবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’ গানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গানটির নতুন সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। 

গানের কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ফজলুর রহামান বাবু বলেন, সিনেমাটিতে সংগ্রামী জীবনের কথা উঠে এসেছে। নির্মাতা মনে করেছে সিনেমার প্রমোশনের জন্য একটি গান দরকার। তার চাওয়া থেকেই আমার কণ্ঠের প্রমোশনাল গানটি যুক্ত করা হয়েছে। বেশ আগে ‘আমায় ভাসাইলি রে’ এর কিছু অংশে কণ্ঠ দিয়েছি। এ সিনেমায় আমার কোনো সংলাপ নেই। অথচ এতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। 

গান গাওয়ার পাশাপাশি মাস্তুল সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন বাবু। সিনেমায় আরও অভিনয় করেছেন- দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা।

/এসএকে


  বিষয়:   মুক্তি  মাস্তুল  চলচ্চিত্র 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: