শিক্ষা ক্যাডার ছেড়ে নিরীক্ষা হিসাব, প্রশাসন ও পুলিশে যোগ দিলেন ৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে বিসিএসের অন্য তিনটি ক্যাডারে যোগ দিয়েছেন ৯ কর্মকর্তা। তারা শিক্ষা ক্যাডার থেকে অব্যাহতি নিয়ে নিরীক্ষা ও

2026-06-08T10:50:44+00:00
2026-06-08T15:14:46+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শিক্ষা ক্যাডার ছেড়ে নিরীক্ষা হিসাব, প্রশাসন ও পুলিশে যোগ দিলেন ৯ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৫০ এএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৩:১৪ পিএম
সংগৃহীত ছবি
শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে বিসিএসের অন্য তিনটি ক্যাডারে যোগ দিয়েছেন ৯ কর্মকর্তা। তারা শিক্ষা ক্যাডার থেকে অব্যাহতি নিয়ে নিরীক্ষা ও হিসাব, প্রশাসন এবং পুলিশ ক্যাডারে নতুন কর্মজীবন শুরু করেছেন।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

Advertisement
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯ কর্মকর্তার মধ্যে ৫ জন প্রশাসন, ৩ জন নিরীক্ষা ও হিসাব এবং ১ জন পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। সরকারি চাকরি আইন অনুযায়ী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের শিক্ষা ক্যাডার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া কর্মকর্তারা : উল্লাস পাল (প্রভাষক, নড়িয়া সরকারি কলেজ) – ৪৪তম বিসিএসে সহকারী কমিশনার হিসেবে যোগ দিয়েছেন। সায়মা শারমিন (প্রভাষক, আলফাডাঙ্গা সরকারি কলেজ)। মোহাম্মদ টিপু সুলতান (সহযোগী অধ্যাপক, নোয়াখালী সরকারি কলেজ)। মো. মাজহারুল ইসলাম (প্রভাষক, মাগুরার সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ)। রিফা সোনিয়া (প্রভাষক, রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ)।


নিরীক্ষা ও হিসাব ক্যাডারে যোগ দেওয়া কর্মকর্তারা : শেখ মোহাম্মদ শরিফুল ইসলাম (প্রভাষক, নড়াইল সরকারি মহিলা কলেজ)। মো. ছালাউদ্দিন (সহযোগী অধ্যাপক, নোয়াখালী সরকারি মহিলা কলেজে বদলির আদেশাধীন)। জান্নাতুল মাওয়া মৌসুমী (প্রভাষক, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ)।

পুলিশ ক্যাডারে যোগ দেওয়া কর্মকর্তা : মো. ওয়াজকুরনী (উপপরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর-ডিআইএ)।

এর আগে গত ৪ মে-ও (২০২৬) প্রশাসনসহ অন্যান্য ক্যাডারে যোগ দেওয়ার জন্য বিসিএস শিক্ষা ক্যাডারের আরও ৫ কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   শিক্ষা ক্যাডার  কর্মকর্তা  নিরীক্ষা ও হিসাব  প্রশাসন  পুলিশ  বিসিএস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: