সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা সেই ১০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রায় ৭০ ঘণ্টা পর নিজ

2026-06-08T10:12:13+00:00
2026-06-08T10:12:13+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১২ এএম 
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত পুশইনের চেষ্টায় ১০ জন নারী। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা সেই ১০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রায় ৭০ ঘণ্টা পর নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৭ জুন) দিবাগত রাতে বিজিবির সঙ্গে যোগাযোগের পর তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। এ সময় সীমান্তের ফ্লাডলাইটও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement
জানা যায়, গত শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বাধা দিলে তারা ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখাসংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকে। এরপর টানা প্রায় ৭০ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করে তারা। খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। কয়েক দফা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের সেখানেই থাকতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত পর্যন্ত ওই ১০ জনকে সীমান্ত এলাকায় দেখা যায়। পরে হঠাৎ ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আলো জ্বালানো হলে সেখানে আর কাউকে দেখা যায়নি। পরে নিশ্চিত হওয়া যায়, বিএসএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে গেছে।


স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, কয়েক দিন ধরে আমরা সীমান্তে গিয়ে ওই ১০ জনের খোঁজখবর নিচ্ছিলাম। সোমবার রাতেও সেখানে নজর রাখছিলাম। হঠাৎ ভারতীয় সীমান্তের সব ফ্লাডলাইট নিভে যায়। প্রায় দুই ঘণ্টা পর আবার আলো জ্বলে উঠলে দেখি সেখানে আর কাউকে দেখা যাচ্ছে না। পরে জানতে পারি বিএসএফ তাদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে। কয়েক দিন ধরে নারী ও শিশুদের কষ্ট দেখে খুব খারাপ লাগছিল।

এর আগে আটকে থাকা ১০ জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়। তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা শামসুল, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তাদের সবার ভারতীয় আধার কার্ড ছিল বলে জানা যায়।

পরিবারটির দাবি ছিল, ভারতীয় পুলিশ তাদের আটক করে বিভিন্ন স্থানে নেওয়ার পর বড়বাড়ি সীমান্তে নিয়ে আসে। এর র বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সোমবার মধ্যরাতে বিএসএফ ওই ১০ জনকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে গেছে। যাওয়ার আগে আমাদের সদস্যদের সঙ্গে কথা বলেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে যে-কোনো ধরনের পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   সীমান্ত  ফ্লাডলাইট  বিএসএফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: