জালিয়াতি করে সম্পত্তি আত্মসাতের মামলায় তুরিন আফরোজ গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর উত্তরা এলাকায় প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক

2026-06-08T12:37:19+00:00
2026-06-08T12:37:19+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আইন-আদালত
জালিয়াতি করে সম্পত্তি আত্মসাতের মামলায় তুরিন আফরোজ গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরা এলাকায় প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতের তাকে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে এ আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হান।

মামলাটি দায়ের করেছেন তুরিন আফরোজের নিজ ভাই শাহ নেওয়াজ আহাম্মদ শিশির। মামলার তদন্ত সম্পন্ন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 
আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর উত্তরা এলাকায় পারিবারিক সম্পত্তির দখল ও জালিয়াতি কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। বাদী শাহ নেওয়াজ আহাম্মদ তুরিন আফরোজের ভাই। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত তুরিন আফরোজ প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন।

অভিযোগে বলা হয়, তাদের বাবা মারা যাওয়ার পর তুরিন আফরোজ জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন। এছাড়া তিনি প্রভাব খাটিয়ে বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলপত্র নিয়ে যান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, তুরিন আফরোজ বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন, যার ফলে তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় রয়েছেন। নথিপত্রে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় বিদেশে অবস্থানের কারণে বাদীর মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে। এরপর মামলাটি তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল মাহমুদ রায়হান জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালতে তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে মামলাটিতে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এএডি/


  বিষয়:   জালিয়াতি  সম্পত্তি  আত্মসাত  মামলা  তুরিন  আফরোজ  গ্রেফতার  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: