ওমানের উপকূলে ট্যাংকারে হামলা, ২৪ ভারতীয় নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমানের উপকূলে একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে থাকা ২৪ জন ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে ভারতীয়

2026-06-08T19:58:02+00:00
2026-06-08T19:58:02+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
ওমানের উপকূলে ট্যাংকারে হামলা, ২৪ ভারতীয় নাবিক উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৮)
ওমানের উপকূলে একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : আনাদোলু
ওমানের উপকূলে একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে থাকা ২৪ জন ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। 

ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এমটি মারিভেক্স নামের ট্যাংকারে এ ঘটনা ঘটে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জাহাজে থাকা সব ভারতীয় নাবিকই নিরাপদে আছেন।

ঘটনাটি ঘটে ওমানের উপকূলে, যা হরমুজ প্রণালীর কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামুদ্রিক এলাকা। বর্তমানে এই অঞ্চল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবেও সংবেদনশীল অবস্থায় রয়েছে।


এর আগে ভারতের নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন জানায়, জাহাজে থাকা ২৪ ভারতীয় নাবিক জরুরি সহায়তার জন্য যোগাযোগ করেছিলেন।

মেরিটাইম সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে জাহাজটিতে আগুন লেগে থাকতে পারে। এতে বিস্ফোরণে জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এমটি মারিভেক্স একটি তেল বা রাসায়নিকবাহী ট্যাংকার, যা পালাউ পতাকাবাহী হিসেবে চলাচল করছিল।

সূত্র : আনাদোলু 

/ইউএমএইচ


  বিষয়:   ওমান  ট্যাংকার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: