সিরাজগঞ্জে শিশু খাদ্যে মিলল ক্ষতিকর উপাদান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে শিশু খাদ্যসহ বিভিন্ন দধি ও দুগ্ধজাত পণ্য তৈরির একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন রং, ফ্লেভার

2026-06-08T20:41:59+00:00
2026-06-08T22:21:31+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে শিশু খাদ্যে মিলল ক্ষতিকর উপাদান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৪১ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ১০:২১ পিএম
প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়েছে। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জে শিশু খাদ্যসহ বিভিন্ন দধি ও দুগ্ধজাত পণ্য তৈরির একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন রং, ফ্লেভার ও ঘন চিনি মিশিয়ে পণ্য উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জের উদ্যোগে জেলার কান্দাপাড়া হাটখোলায় অবস্থিত ‘উৎসব দধি ভাণ্ডার’ প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

মো. সোহেল শেখ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।’

/মহু
  বিষয়:   সিরাজগঞ্জ  প্রতিষ্ঠান  সিলগালা  শিশু  খাদ্য 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: