স্থানীয়দের প্রতিরোধে পিস্তল-গুলি রেখে পালাল সন্ত্রাসী

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়েছে তুহিন নামের এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহযোগিতায়

2026-06-09T17:17:35+00:00
2026-06-09T17:17:35+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ
স্থানীয়দের প্রতিরোধে পিস্তল-গুলি রেখে পালাল সন্ত্রাসী
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:১৭ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়েছে তুহিন নামের এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ বাজার থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বেতুয়াগাব বাজারে বাবুলের দোকানের সামনে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে গুলি করার উদ্দেশ্যে আসে অস্ত্রধারী সন্ত্রাসী তুহিন। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তুহিনকে আটকের চেষ্টা করলে তার সঙ্গে লোকজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে অস্ত্র রেখে দৌড়ে পালিয়ে যায় তুহিন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বিরোধের জেরে সন্ত্রাসী তুহিন স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে আঘাতের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে বেতুয়াবাগ বাজারে আসে। কিন্তু স্থানীয়দের তোপের মুখে সে পালাতে বাধ্য হয়েছে। পালিয়ে যাওয়া অস্ত্রধারী তুহিনকে গ্রেফতার ও তার কাছ থেকে পাওয়া অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   প্রতিরোধ  পিস্তল-গুলি  সন্ত্রাসী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: