আমতলীতে গভীর রাতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ি থেকে ১৯ ভরি

2026-06-09T17:42:08+00:00
2026-06-09T17:42:08+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
আমতলীতে গভীর রাতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৭)
অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর বাড়িতে ডাকাতি। ছবি : সময়ের আলো
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ি থেকে ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ জুিন) ভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, উপজেলার কালিবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার বাড়িতে গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল হানা দেয়। 

তারা ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরে থাকা ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা ঘরের আলমারি ভেঙে ভেতরে থাকা মালামাল তছনছ করে। একপর্যায়ে আলমারিতে রাখা ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।


বাড়ির মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আলমারিতে থাকা ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   আমতলী  ডাকাতি  স্বর্ণালংকার  লুট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: