কুষ্টিয়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী জিহাদসহ দুই ট্রাকের তিনজন

2026-06-09T18:07:28+00:00
2026-06-09T18:07:28+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৩৮)
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকারী জিহাদসহ দুই ট্রাকের তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর ৯ মাইল খাদিমপুর উত্তরপাড়া জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশালের বাবুগঞ্জ থেকে আম আনতে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলে একটি ট্রাক। পথে মিরপুর ৯ মাইল খাদিমপুর উত্তরপাড়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা দুই ট্রাকের চারজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীগামী ট্রাকচালক সজীব মারা যান।


সজীবের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাক দুটি সরিয়ে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকান্দর আলী দৈনিক সময়ের আলোকে বলেন, আহত তিনজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কুষ্টিয়া  ট্রাক  মুখোমুখি সংঘর্ষ  চালক নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: