সন্ত্রাসবিরোধী আইনে চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন, মিরসরাই উপজেলা যুবলীগের নবঘোষিত কমিটির সদস্য কাজী জহিরুল ইসলাম রানা (৪১), মায়ানী ইউনিয়ন যুবলীগের সদস্য কামরুল হাসান সুমন (৪০) এবং মিরসরাই সদর ইউনিয়ন যুবলীগের সদস্য ফজলুল করিম (৩৫)।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মিরসরাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া, পৃথক অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে সুমন জলদাস (৪০) ও রঞ্জিত জলদাস (৩৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সময়ের আলো/আতা