১৬ ঘণ্টা পর চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা পাঁচটি রুটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছিল। দুপুরে মালিক ও শ্রমিক পক্ষ যৌথ সভা করে দূরপাল্লা ও আন্তঃজেলা পরিবহন ধর্মঘট ডাকে অনির্দিষ্টকালের জন্য। তিনদিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।
সোমবার রাত থেকেই দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আন্তঃজেলা বাস চলাচল শুরু হবে পাঁচটি রুটে।
জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি হাসান ইমাম বকুল জানান, তিন দিনের জন্য অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু সমাধান না পেলে ধর্মঘটের সিদ্ধান্ত আবার নেওয়া হতে পারে। সড়কে আমরা নিরাপদে যানবাহন চালাতে চাই। সোমবার রাত থেকেই দূরপাল্লার চলছে ও মঙ্গলবার সকাল থেকে আন্তঃজেলা বাস চলাচল শুরু হবে।
সময়ের আলো/আতা