কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।মঙ্গলবার (৯

2026-06-09T18:58:09+00:00
2026-06-09T18:58:09+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫৮ পিএম 
কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসের বর্ণাঢ্য র‍্যালি
র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরের পৌর অডিটোরিয়ামে ‘এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রাম’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

Advertisement
এদিন মূল অনুষ্ঠান শুরুর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগই যথেষ্ট নয়। একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির প্রজেক্ট কোঅর্ডিনেটর মখলেছুর রহমানের সার্বিক উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাহমিদা হামিদ ও রেজওয়ানুল হক নুরনবী। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। 

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নে বিশেষ অবদান রাখায় স্থানীয় বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

একই সাথে অনুষ্ঠানে আগত সবার মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কুড়িগ্রাম  নানা আয়োজন  পালিত  বিশ্ব পরিবেশ দিবস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: