ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার

2026-06-09T19:50:35+00:00
2026-06-09T19:50:35+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশু মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১২)
চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে রাইশা মনির মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইশা মনি (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদের তীর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

নিহত রাইশা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল ৫টার দিকে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যায় রাইশা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের খবর দেওয়া হলে রাতভর খোঁজাখুঁজি চালানো হয়।


খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। না পেয়ে সোমবার দুপুরের পর রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় নদীতে অনুসন্ধান চালিয়ে শিশুটির কোনো সন্ধান পায়নি। 

অবশেষে নিখোঁজের প্রায় ৪৪ ঘণ্টা পর আজ দুপুর ১২টায় কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদের তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি রাইশার মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ব্রহ্মপুত্র নদী  নিখোঁজ  শিশু  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: