বিকাশ এজেন্টের আড়ালে অনলাইন জুয়া, গ্রেফতার ১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মোস্তাক মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ

2026-06-09T19:39:27+00:00
2026-06-09T19:39:49+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিকাশ এজেন্টের আড়ালে অনলাইন জুয়া, গ্রেফতার ১
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৭:৩৯ পিএম
গ্রেফতার মোস্তাক মিয়া। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মোস্তাক মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

রোববার দিবাগত (৮ জুন) মধ্যরাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তাক মিয়া ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।


পুলিশ জানায়, বিকাশ ও নগদ এজেন্ট ব্যবসার আড়ালে মোস্তাক মিয়া ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। এসব ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যদের আর্থিক লেনদেন তার মাধ্যমে সম্পন্ন হতো। 

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই 

  বিষয়:   বিকাশ এজেন্ট  অনলাইন জুয়া  কারবার  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: