ফরিদগঞ্জে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের

2026-06-09T21:12:07+00:00
2026-06-09T21:12:07+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
ফরিদগঞ্জে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি গ্রেফতার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৬)
গ্রেফতার ৬ জুয়াড়ি। ছবি : সময়ের আলো
চাঁদপুরের ফরিদগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উটতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই হুমায়ূন কবির ও এএসআই জুমায়েত জুয়েল। তাদের সঙ্গে থানার একটি পুলিশ দল অংশ নেয়।

গ্রেফতাররা হলেন, নুরপুর এলাকার দেলোয়ার হোসেন (৫২), একই এলাকার ইব্রাহিম খলিল (৫০), উটতলী এলাকার হেলাল উদ্দিন (৫০), একই এলাকার কামাল হোসেন (৩৭), মাসুদ মুন্সী (৫০) এবং উভারামপুর এলাকার আলমগীর হোসেন (৪০)।


পুলিশ জানায়, অভিযানের সময় তাদের জুয়া খেলায় লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২৬ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   ফরিদগঞ্জ  ইউপি সদস্য  জুয়াড়ি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: