ঢামেক হাসপাতালে মরদেহ সংরক্ষণ যন্ত্র বিকল

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

এক সপ্তাহ ধরে বিকল হয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারি কুলার বা লাশ সংরক্ষণ যন্ত্র। এতে ময়নাতদন্তের জন্য আসা

2026-06-10T10:30:16+00:00
2026-06-10T10:59:40+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢামেক হাসপাতালে মরদেহ সংরক্ষণ যন্ত্র বিকল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৩০ এএম  আপডেট: ১০.০৬.২০২৬ ১০:৫৯ এএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
এক সপ্তাহ ধরে বিকল হয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারি কুলার বা লাশ সংরক্ষণ যন্ত্র। এতে ময়নাতদন্তের জন্য আসা লাশগুলো পচে-গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে লাশের বিভিন্ন আলামত নষ্টেরও আশঙ্কা দেখা দিয়েছে। 

ফরেনসিক বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে মর্গে প্রায় ১০টি লাশের ময়নাতদন্ত হয়।

মেডিকেল সূত্রে জানা যায়, ঢামেকের মর্চুয়ারি কুলারে একসঙ্গে ৪০টি লাশ সংরক্ষণ করা যায়। যন্ত্রটি বিকল হওয়ার কারণে এখন কক্ষের মেঝেতে সারি বেধে রাখা হয়েছে লাশগুলো। কয়েকটি রাখা হয়েছে লাশ পরিবহনের ট্রলিতে। 

এ বিষয়ে মর্গের ইনচার্জ রামু চন্দ্র দাস জানান, নিরুপায় হয়ে লাশগুলো ফ্লোরে রাখা হচ্ছে, যদিও এখানে ইঁদুরের আক্রমণের সম্ভাবনা আছে! এভাবে লাশ থেকে বিভিন্ন আলামত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া লাশের প্রকট গন্ধে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না।


জানা গেছে, কুলার অকেজো হয়ে যাওয়ার বিষয়টি অবহিত করে ২ জুন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র পাঠিয়েছে ফরেনসিক বিভাগ। কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আবেদনপত্রে দেখা যায়, ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান মর্চুয়ারি কুলার অকেজো হয়ে পড়ার বিষয়টি অবগত করে লিখেছেন, এটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা অতি জরুরি। 

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক মো. মাজহারুল শাহীন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।’

/মহু
  বিষয়:   ঢামেক  হাসপাতাল  লাশ  সংরক্ষণ  যন্ত্র  বিকল  ঢাকা মেডিকেল কলেজ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: