ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে মানুষের জীবন রক্ষার্থে যে-কোনো উপায়ে

2026-06-10T14:39:48+00:00
2026-06-10T14:39:48+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
জাতীয়
ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ১১)
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তিনি এসব কথা বলেন। সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে মানুষের জীবন রক্ষার্থে যে-কোনো উপায়ে প্রয়োজনীয় অতিরিক্ত চিকিৎসক মোতায়েন করা হবে। 

বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী’ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলা করছি। একটি বড় চ্যালেঞ্জ আমরা পার করেছি, সামনে আরেকটি নতুন চ্যালেঞ্জ (ডেঙ্গু) আসছে। এই পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ বাসস্থান ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং ডেঙ্গুর চিকিৎসাসংক্রান্ত প্রটোকল কঠোরভাবে মেনে চলতে হবে।’

চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশজুড়ে চিকিৎসকদের যে বিশাল নেটওয়ার্ক রয়েছে, তা কাজে লাগাতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কোনো রোগীকে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। ডেঙ্গু রোগীর ‘প্লাজমা লিক’ শুরু হলে তাদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে এবং রোগী যাতে শকে চলে না যায়, সেজন্য দ্রুত ফ্লুইড বা স্যালাইন নিশ্চিত করতে হবে।

তিনি আরও যোগ করেন, চিকিৎসকরা যেন এই চিকিৎসাপদ্ধতি তাদের সহকর্মী ও পরিচিতদের মাঝে ছড়িয়ে দেন। পরিস্থিতির অবনতি ঘটলে বা রোগীর চাপ বাড়লে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে চিকিৎসকদের রোস্টার বা ভাগ করে দায়িত্ব দেওয়া হবে, তবুও যে-কোনো মূল্যে সাধারণ মানুষের জীবন বাঁচাতে হবে।


আলোচনা সভায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ জিয়াউর রহমানকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন এবং সবার জন্য উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছিলেন। 

অনুষ্ঠানে তিনি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সাফল্য কামনা করেন। 

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: