নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় পুরস্কার প্রদানের প্রক্রিয়া আরও কার্যকর করতে ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির নেতৃত্বে

2026-08-27T19:52:39+00:00
2026-08-27T19:56:57+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
নতুন দায়িত্বে ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৭:৫৬ পিএম
১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। ছবি : সংগৃহীত
জাতীয় পুরস্কার প্রদানের প্রক্রিয়া আরও কার্যকর করতে ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির নেতৃত্বে থাকছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানসহ অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির সদস্যদের মধ্যে আরও রয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও কমিটির সদস্য থাকবেন।


কমিটির মূল দায়িত্ব হবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া জাতীয় পুরস্কারের প্রস্তাব যাচাই করে সুপারিশ দেওয়া। পাশাপাশি জাতীয় পুরস্কার প্রদান, নতুন পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই এবং সংশ্লিষ্ট পরিকল্পনা নিয়ে সুপারিশ করবে কমিটি।

এ ছাড়া সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় সহায়তা দেবে। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারির আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

কমিটির কাজে সহায়তার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দায়িত্ব  মন্ত্রী  প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: