সমঝোতায় পৌঁছাতে ‘অতিরিক্ত সময়’ নিয়েছে ইরান, এখন এর মূল্য দিতে হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় ‘অতিরিক্ত সময়’ নিয়েছে এবং এর জন্য দেশটিকে ‘মূল্য দিতে

2026-06-10T19:18:35+00:00
2026-06-10T19:18:35+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
আন্তর্জাতিক
সমঝোতায় পৌঁছাতে ‘অতিরিক্ত সময়’ নিয়েছে ইরান, এখন এর মূল্য দিতে হবে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৮)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় ‘অতিরিক্ত সময়’ নিয়েছে এবং এর জন্য দেশটিকে ‘মূল্য দিতে হবে’।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান শুধু কথা বলছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। মধ্যপ্রাচ্যের বুলি মারা গেছে! তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য অত্যন্ত ভালো হতে পারত। এখন তাদের এর মূল্য দিতে হবে। 

তবে ‘মূল্য দিতে হবে’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

এর আগে, হরমুজ প্রণালীর কাছে একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর মঙ্গলবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর ঘোষণা দেন।


এক মার্কিন কর্মকর্তা বুধবার সিএনএনকে জানান, সাম্প্রতিক হামলাগুলো ইরানের জন্য একটি সতর্কবার্তা হিসেবে পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, এসব পদক্ষেপ যুদ্ধবিরতি বা সংঘাত নিরসনের আলোচনাকে ব্যাহত করবে না।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যটি তাৎপর্যপূর্ণ, কারণ সপ্তাহের শুরুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরান “দুই বা তিন দিনের মধ্যেই” একটি চুক্তিতে পৌঁছাতে পারে।


সূত্র : সিএনএন 

/ইউএমএইচ 



  বিষয়:   ট্রাম্প  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: