প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীতগত ৪৮ ঘণ্টায় ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসব আলোচনায় তিনি ইরানের ‘মৌলিক অবস্থান’ তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কথা বলেছেন।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, আলোচনায় দেশগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো, সহিংসতা ও হুমকি বন্ধ করা, অস্থিতিশীলতা সৃষ্টিকারী বিদেশি হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং নিরাপত্তাহীনতার বিস্তার ঠেকানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃহৎ আঞ্চলিক শক্তির বাইরের দেশগুলোর হস্তক্ষেপ ছাড়াই নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।
আরাগচি যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেগুলো হলো—ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সাইপ্রাস, তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, ইরাক ও পাকিস্তান।
সময়ের আলো/জেডি