বিশ্ব পরিবেশ দিবসে তালতলীতে ব্যতিক্রমী আয়োজন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে বৃক্ষ বিতরণ, ব্যতিক্রমী পরিবেশ প্রদর্শনী এবং শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শনের মধ্য দিয়ে দিনটি উদযাপন

2026-06-10T20:51:33+00:00
2026-06-10T20:51:33+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
বিশ্ব পরিবেশ দিবসে তালতলীতে ব্যতিক্রমী আয়োজন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ১০)
ছবি : সময়ের আলো
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে বৃক্ষ বিতরণ, ব্যতিক্রমী পরিবেশ প্রদর্শনী এবং শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তাই নতুন প্রজন্মকে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় আরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, শুধু চারা বিতরণ নয়, বরং গাছের পরিচর্যা ও টেকসই সবুজায়নের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই ছিল এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল পরিবেশ বিষয়ক ব্যতিক্রমী পাতা ও ছবি প্রদর্শনী। এতে জীবন্ত গাছের পাতা ব্যবহার করে তৈরি করা হয় নান্দনিক শিল্পকর্ম, যেখানে প্রকৃতি, পশুপাখি এবং সবুজ পৃথিবীর বার্তা ফুটে ওঠে। শিক্ষার্থীদের এসব সৃজনশীল কাজ দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।

প্রদর্শনীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণের ক্ষতিকর দিক, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এবং উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, নদীভাঙন ও লবণাক্ততার বাস্তব চিত্র তুলে ধরা হয়। তথ্যচিত্র ও সচেতনতামূলক উপস্থাপনার মাধ্যমে উপস্থিতদের পরিবেশ সুরক্ষায় নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষা, দূষণ প্রতিরোধ এবং সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা।

‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ‘নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তায় উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, তালতলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহাদাত মাতুব্বর, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

/এসএকে


  বিষয়:   বিশ্ব  পরিবেশ  দিবস  তালতলী  ব্যতিক্রমী  আয়োজন  বরগুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: