ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবর প্রকাশের পর দেশটির সামরিক বাহিনী

2026-06-11T08:02:32+00:00
2026-06-11T08:02:32+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০২ এএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবর প্রকাশের পর দেশটির সামরিক বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার কথা নিশ্চিত করে।

সেন্টকমের দাবি, চলমান পরিস্থিতিতে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এই অভিযান শুরু করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন

এদিকে ইরানি সংবাদ সংস্থা মেহের সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজ এবং অন্যান্য নৌযানের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর বুধবার তিনি আরও কঠিন অবস্থানের ইঙ্গিত দেন।

এএডি/


  বিষয়:   ইরান  হামলা  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: