২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এবার তাদের সামনে সিরিজ নিশ্চিতের লক্ষ্য। যদিও যথারীতি দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছেন মেহেদী হাসান মিরাজ। বিপরীতে টস জিতে অজি অধিনায়ক জশ ইংলিস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক প্রথম ওয়ানডে জয়ের পর সিরিজ জয়ের সুযোগ সামনে নিয়ে দ্বিতীয় ম্যাচে নামলেও টস ভাগ্য আবারও সঙ্গ দিল না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। টানা দুই ম্যাচেই টস হেরে শুরু করতে হলো স্বাগতিকদের।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। ফলে শুরুতে বোলিং করতে হবে বাংলাদেশকে।
আরও পড়ুন
এর আগে ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ঐতিহাসিক জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। সেই জয়েই সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল স্বাগতিক শিবির।
এবারের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। তবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং আক্রমণ থামানোই হবে বড় চ্যালেঞ্জ।
ম্যাচ ঘিরে মিরপুরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। দুই দলের এই লড়াই সিরিজের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
এএডি/