ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২২টি দেশের এক যৌথ কূটনৈতিক অবস্থান থেকে ইরানকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে- ইরানের ভূখণ্ড-সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী

2026-06-11T11:40:11+00:00
2026-06-11T11:40:11+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
২২টি দেশের এক যৌথ কূটনৈতিক অবস্থান থেকে ইরানকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে- ইরানের ভূখণ্ড-সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী বিভিন্ন দেশে হামলা, অপহরণ এবং ভীতিকর কার্যক্রম চালিয়ে আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

বৃহস্পতিবার (১১ জুন) যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ মোট ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, তাদের সার্বভৌম ভূখণ্ডে কোনো ধরনের হত্যাকাণ্ড, অপহরণ বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

বিবৃতিতে দেশগুলো অভিযোগ করে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং বিশেষ বাহিনী ‘কুদস ফোর্স’ বিভিন্ন দেশে অবস্থানরত ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে ‘গোপন ও সহিংস তৎপরতা’ চালাচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।
আরও পড়ুন

তারা আরও দাবি করে, এসব কর্মকাণ্ড শুধু রাজনৈতিক বিরোধ নয়, বরং বিভিন্ন দেশে নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে। ফলে এসব ‘বহির্দেশীয় অপতৎপরতা’ বন্ধে আন্তর্জাতিকভাবে সমন্বিত অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় স্বাক্ষরকারী দেশগুলো একাট্টা অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত।

যৌথ বিবৃতি দেওয়া দেশগুলো হলো- আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

এএডি/


  বিষয়:   ইরান  দেশ  হুঁশিয়ারি  বৃহস্পতিবার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: